ঐক্যের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: জহির উদ্দিন স্বপন
Source: Dhaka News24 / Politics

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক যাত্রার পথে যে ঐতিহাসিক মোড় তৈরি হয়েছিল, বর্তমান সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে সেই চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


