১৫ নভেম্বর ২০২৬, ২২:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

দেশের বাজারে যাত্রা শুরু করল ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৮০। ১৫ নভেম্বর থেকে দেশের গ্রাহকরা সরাসরি কিনতে পারবেন ফোনটি। নতুন সুযোগ কাজে লাগিয়ে যারা সাফল্যের পথে এগিয়ে যেতে চান, তাদের জন্য প্রিমিয়াম সঙ্গী হিসেবে তৈরি করা হয়েছে ফোনটি। উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স আর আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি ব্যবহারকারীদের সাফল্যের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করতে সাহায্য করবে।

প্রফেশনাল পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভিভো ভি৮০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, সঙ্গে ৮৫ মিমি ও ১০০ মিমি ফোকাল অপশন।পাশাপাশি গ্রুপ ছবির জন্য থাকছে ৯২° ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা, এআই ক্রিয়েটিভ ইফেক্ট এবং ফোরকে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং। এর ফলে যেকোনো মুহূর্তই এখন ধারণ করা যাবে আরও নিখুঁতভাবে।

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ডিভাইসটিতে আছে অরিজিনওএস ৭। এছাড়াও এতে রয়েছে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’ এর মতো স্মার্ট টুল। ‘ক্যাপচার টু নোট’ হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবিকে মুহূর্তেই এডিট করার উপযোগী ডকুমেন্টে বদলে দেয়, আর ‘এআই রেকর্ডার’ মিটিংয়ের অডিও থেকে প্রয়োজনীয় নোট ও সারসংক্ষেপ তৈরি করে দেয় খুব সহজেই। ঝামেলাহীন মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে ৮ জিবি ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম। এছাড়া দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও নিরাপত্তা নিশ্চিত করতে মিলবে ৬ বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি এবং ৬ বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর