১৫ নভেম্বর ২০২৬, ২২:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

অতিরিক্ত অর্থ দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়েও নষ্ট পণ্যের সমাধান পাচ্ছেন না—এমন অভিযোগ করেছেন রুপা শেখ নামের এক গ্রাহক। তাঁর অভিযোগ, ড্যাজল (Dazzle) থেকে কেনা নাথিং ব্র্যান্ডের (Nothing) ইয়ারবাডস পাঁচ মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। পরে রিপ্লেসমেন্টের জন্য যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি পণ্য পাঠাতে বলে। কিন্তু একটি ইয়ারবাড হারিয়ে যাওয়ায় পুরো ওয়ারেন্টি দাবি প্রত্যাখ্যান করে তারা। গ্রাহকের দাবি, গ্যারান্টি কেনার সময় এমন কোনো শর্ত তাঁকে জানানো হয়নি।

রুপা শেখের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ড্যাজল থেকে একটি নাথিং ব্র্যান্ডের ইয়ারবাডস কেনেন তিনি। পণ্যটির ছাড়মূল্য ছিল ৩ হাজার ১৯০ টাকা। এর সঙ্গে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য অতিরিক্ত ৭৯৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করেন। সব মিলিয়ে তাঁর খরচ হয় ৩ হাজার ৯৮৭ টাকা ৫০ পয়সা।

কিন্তু কেনার পাঁচ মাসের মধ্যেই ইয়ারবাডসটি নষ্ট হয়ে যায়। কোনো মোবাইল ফোনের সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপন করছিল না ডিভাইসটি। এরপর গ্যারান্টির আওতায় সমাধান পেতে ড্যাজলের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর