বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ থেকে
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান। তিনি আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ এ বিশ্বনেতাদের সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরও পূর্ণাঙ্গ অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছি। দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশেষ আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







