15 November 2026, 22:15 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

Source: Dhaka News24 / Health

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) কর্তৃক আয়োজিত দেশব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন’ ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন জনাব রাজেদুল ইসলামের বাড়ির প্রাঙ্গনে প্রায় শতাধিক নারী, শিশু, ও কিশোর-কিশোরীর অংশগ্রহণের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর পরিচালনা পরিষদের পরিচালক এবং সাবেক অর্থ সচিব জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসি’র প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএমসি’র স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রীন স্টার ও গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারীগণ দেশব্যাপী কৃমি সংক্রমণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। তাঁরা এসএমসি’র কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ প্রদানের পাশাপাশি উপস্থিত নারী, শিশু, ও কিশোর-কিশোরীদের মধ্যে ‘ভারমিসিড’ ট্যাবলেট বিতরণ করেন। এছাড়াও কৃমিমুক্ত সুস্থ পরিবার নিশ্চিত করতে ৬ মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা হয়।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending