15 November 2026, 22:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সড়কে মৃত্যুর মিছিল স্মরণ নয়— চাই কার্যকর পদক্ষেপ

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ বা রোডক্র্যাশে হতাহতদের স্মরণ দিবস। এবারের দিবসটি রোববার (১৫ নভেম্বর) পালিত হয়েছে। বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও প্রশ্ন উঠেছে, কেবল স্মরণ, শোক প্রকাশ ও সচেতনতামূলক কর্মসূচির মধ্যেই কি দায়িত্ব সীমাবদ্ধ থাকবে, নাকি সড়কে প্রাণহানি বন্ধে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ?

দিবসটি উপলক্ষে রাজধানীর শ্যামলীতে রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্যামলী পার্ক মাঠে (আশা টাওয়ারের পেছনে) ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সড়কে প্রাণহানি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিবছর বাংলাদেশের সড়কে যে পরিমাণ প্রাণহানি ঘটছে, তা নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর রোডক্র্যাশে প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ সড়কে প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যেও দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি দেখা যায়। তথ্যের এই বিশাল ব্যবধানই প্রমাণ করে, দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার কতটা জরুরি।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending