15 November 2026, 22:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটের ব্যস্ততম এলাকায় একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে আরাফাত ট্রেডার্স নামের ওই দোকানঘরের পেছনের টিনের বেড়া কেটে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মান্দা থানায় অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। সকাল ৮টার দিকে পাশের দোকানদারের মোবাইলফোনে দোকানে চুরির বিষয়ে জানতে পারেন।

তিনি আরও বলেন, চোরেরা দোকানঘরের পেছনে মই লাগিয়ে টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। তারা দোকানঘর থেকে বিভিন্ন কোম্পানির পণ্য ভর্তি প্যাকেট ও বোতলজাত বিভিন্ন পণ্য নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending