বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সংবাদ থেকে
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকালে বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের পুলিশ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশীদ (৬৫) বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার মৃত রইছ উদ্দিন শেখের ছেলে। তিনি এক আত্মীয়র বাড়িতে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক আব্দুর রশীদকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রশীদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
