টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি পোড়ানো মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় এসআই মোসলেম আলীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



