কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

সংবাদ থেকে
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
রবিবার কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশ সরকারের এই আগ্রহের কথা তুলে ধরা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সাক্ষাতকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিভিন্ন খাতে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
