১৬ নভেম্বর ২০২৬, ০০:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর : টেকসই বেড়িবাঁধের দাবি

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রাম। পশুর নদীর তীরে গড়ে ওঠা এ গ্রামে বসবাস করেন পাঁচ শতাধিক জেলে পরিবারের সদস্যরা। নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা। ঘরবাড়ি হারানোর শঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক নিয়ে দিন কাষটছে এখানকার মানুষের। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর মনে কাটেনি সেই ভয়াবহ স্মৃতি। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে নদীভাঙনের আতঙ্ক।

২০০৭ সালের ১৫ নভেম্বর। বিভীষিকাময় সেই রাতে দানবরূপী সুপার সাইক্লোন সিডরের তা-বে ল-ভ- হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন অবকাঠামো। সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লিতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়। সিডরের তা-বে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অংশও। সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।

কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। সেদিন ঝড়ের তা-বে ঘরবাড়ি ভেঙে পড়েছিল, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বসতভিটা। কেউ আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, কেউ আবার স্বজনদের খোঁজে নদী-চরে ঘুরেছেন। দীর্ঘ ১৯ বছর পরও তাঁদের সেই দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে গ্রামটি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও জমিজমা। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও নিরাপত্তা নিশ্চিত হয়নি অনেক পরিবারের। গুচ্ছ গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বলেন, সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সেই জায়গা ঠিক করে আবার বসবাস শুরু করি। যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা যদি ভালোভাবে করে দিত এবং আমাদের দিকে একটু নজর দিত, তাহলে ভালোভাবে থাকতে পারতাম। আরেক বাসিন্দা রিজিয়া বেগম বলেন,সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কান্নাকাটি করে নদীতে নৌকা নিয়ে তাঁদের খুঁজেছি। পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়েকজন সুস্থ আছেন। তবে অনেক জেলে মারা গেছেন। তাঁদের মরদেহ নদী থেকে নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নিয়ে আসা হয়েছিল। সেদিন ঝড়ের মধ্যে ঘর ভেঙে আমরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে। ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পরও কানাইনগরবাসীর দুর্ভোগ কমেনি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত ছোট হয়ে আসছে গ্রামটি। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা এ গ্রামে এখনো নিশ্চিত হয়নি সুপেয় পানির ব্যবস্থা। নেই পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধাও। ফলে প্রতিটি দুর্যোগ মৌসুমে নিরাপদ আশ্রয় ও জীবন-জীবিকা নিয়ে চরম উৎকণ্ঠায় থাকতে হয় বাসিন্দাদের।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর