16 November 2026, 00:08 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

সাতক্ষীরা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী এবং দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে শনিবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

অপহৃত জেলেরা হলেনÑশ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান, খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী, জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

জলদস্যুদের হাতে জিম্মি জেলেদের স্বজন ও সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে অবস্থান করছিলেন। এ সময় জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending