মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত ও নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর ৬ কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗