খুলনা বিভাগীয় সিএসডি গোডাউন থেকে ভ্রাম্যমান খাদ্য পরীক্ষাগারের যন্ত্রাংশ চুরির সময় হাতে নাতে আটক ২
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় সিএসডি গোডাউন থেকে ভ্রাম্যমান খাদ্য পরীক্ষাগারের যন্ত্রাংশ চুরির সময় রমজান শেখ ও গোলাম রসুল নামের দুইজনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) খুলনা বিভাগীয় সিএসডি গুদামের বাউন্ডারির মধ্যে অবস্থিত টিনশেড গ্যারেজে রাখা ছিল।
১৫ নভেম্বর মোবাইল ভ্যান এর মাধ্যমে সাতক্ষীরা জেলায় খাদ্য নমুনা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার সিডিউল থাকায় গাড়ি চালক নিরাপদ খাদ্য অফিসারের অনুমতি সাপেক্ষে সিএসডি গুদাম থেকে মোবাইল ভ্যানটি খুলনা সার্কিট হাউসে আনার জন্য ১৪ নভেম্বর আনুমানিক রাত সাড়ে আটটার দিকে গ্যারেজে প্রবেশ করেন।
তিনি মোবাইল ভ্যান এর কাছাকাছি পৌঁছালে গ্যারেজের মধ্যে মানুষের কথা শুনতে পান এবং নিরাপদ খাদ্য অফিসারকে বিষয়টি অবহিত করেন। নিরাপদ খাদ্য অফিসার তাৎক্ষণিক সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যানেজারকে মোবাইল ফোনের মাধ্যমে জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗