হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ ধানের ন্যায্যমূল্য না পাওয়া, আগাম বন্যা, অতিবৃষ্টি ও ইঁদুরের উপদ্রবে একের পর এক লোকসানের মুখে পড়ছেন হবিগঞ্জের বোরো চাষিরা। গত কয়েক মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে না পেরে চলতি মৌসুমে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। বিশেষ করে জেলার বিস্তীর্ণ ভাটি অঞ্চলের জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে বানিয়াচং উপজেলার স্বজনশ্রী এলাকায় গিয়ে দেখা যায়, অনেক বোরো জমি এখনো চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়নি। জমিতে পড়ে রয়েছে আগের ফসলের অবশিষ্টাংশ ও বিভিন্ন ধরনের আবর্জনা। কোথাও কোথাও জমি কচুরিপানায় ভরে গেছে। এসব পরিষ্কার করে জমি চাষের উপযোগী করতে কৃষকদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেয়ার (২৮ শতক) জমির কচুরিপানা পরিষ্কার করতে চারজন শ্রমিকের পেছনে ব্যয় হয় প্রায় দুই হাজার টাকা। এর সঙ্গে বীজ, সার, কীটনাশক, সেচ, জমি চাষ ও ধান কাটার খরচ যুক্ত হওয়ায় নতুন করে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন অনেকে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗