হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে ধর্ষনের মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে সাক্ষী না দেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাইফুল ইসলাম সাহিদ ও তার সঙ্গীরা। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন সদর উপজেলার দিঘলবাগ গ্রামের আউয়াল আহমেদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৮ এপ্রিল তার ভাড়াটিয়া নারীর ঘরে একই এলাকার তাহির মিয়ার ছেলে ইকবাল মিয়া জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ভোক্তভূগী নারী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আউয়াল ও তার স্ত্রীকে সাক্ষী রাখা হয়েছে। মামলার পর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাহিদ সাক্ষী না দেয়ার জন্য তাকে এবং তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে প্রতিনিয়ত।
এ প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর রাত ৮টার সময়ে সাহিদের নেতৃত্বে কৃষকদল নেতা জামাল মিয়াসহ একদল দুর্বৃত্তরা ধর্ষন মামলা তুলে না নেয়ার জন্য নারীর উপর আক্রমন চালায়। এ সময় তার স্ত্রী ওই নারীকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত যখম করা হয়। এঘটনায় আরেকটি মামলা দায়ের করাহয়। ওই মামলায় তার স্ত্রীকে সাক্ষী রাখা হয়। এ ঘটনার পর থেকেই আওয়ামীলীগ নেতা সাহিদসহ তার লোকজন প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকিতে স্বামী-স্ত্রীর জীবন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনায় পর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য বাহিরে থাকলে সম্প্রতি তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে রক্ষিত দুটি ফ্রিজ, টিভিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর আওয়ামীলীগ নেতা সাহিদ মিয়া, তার ছেলে তানভীর মিয়াসহ কয়েক জনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





