16 November 2026, 01:52 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে নাজিমুর রহমান জুয়েল নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গত শনিবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের শিলনদিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাজিমুর রহমান জুয়েল উপজেলার আদাঐর ইউনিয়নের হাড়িয়াখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শিলনদিয়া ব্রিজের দক্ষিণ পাশের উর্বর ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নাজিমুর রহমান জুয়েলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending