16 November 2026, 01:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ভাষানটেক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সায়েদুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন (৬৫) আর নেই।

গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হবিগঞ্জের আদর্শ ও জনপ্রিয় শিক্ষক প্রয়াত আলহাজ মোঃ জবরু মিয়ার সহধর্মিনী। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে আফিয়া আক্তার, আয়েশা আক্তার ও নাতী-নাতনীসহ অসংখ্য শুভাকাড়ক্ষী রেখে গেছেন তিনি।

মোঃ জবরু মিয়া ২০২৪ সালের ৭ জুলাই ইন্তেকাল করেছিলেন। গতকাল বাদ জোহর স্বামীর কবরস্থানের পাশেই মরহুমাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending