আ.লীগ পুনর্বাসনে ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা দিয়েছিলেন এসপি জাহাঙ্গীর

সংবাদ থেকে
চট্টগ্রাম: নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি জানান, এসপি জাহাংগীর আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার কথাও উল্লেখ ছিল।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং এসব বার্তার সূত্র ধরেই এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗