স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি

সংবাদ থেকে
স্টার লুবের কারখানা থেকে বের হচ্ছে কালো ধোঁয়া, ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। তেলমিশ্রিত বর্জ্যপানিতে দূষিত হচ্ছে আশপাশের কৃষিজমি। কয়েক কিলোমিটারজুড়ে এমন দূষণে অতিষ্ঠ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দারা। অথচ মুখ খুলতে সাহস পাচ্ছেন না তাঁরা, প্রতিবাদ করতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে। সরেজমিনে দূষণের চিত্র দেখতে গিয়ে তথ্য সংগ্রহে বাধার মুখে পড়েছেন এই প্রতিবেদকও।
স্থানীয়দের অভিযোগ, কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন অনেকে। অন্যদিকে, কারখানা থেকে বের হওয়া বর্জ্যপানি ছড়িয়ে পড়ছে কৃষিজমিতে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কারখানাটিতে আকস্মিক পরিদর্শন ও নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবাগ এলাকায় অবস্থিত স্টার লুব লিমিটেডের কারখানাটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, কারখানায় ব্যবহৃত কালো তেল ও পোড়া মোবিল প্রক্রিয়াজাত করে লুব অয়েল উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ায় নির্গত কালো ধোঁয়া ও উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এতে শতাধিক পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗