নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সংবাদ থেকে
নকিয়ার পরিচিত ডিজাইনের আদলে নতুন একটি আকর্ষণীয় ফিচার ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে এইচএমডি গ্লোবাল। এইচএমডি ২৩২০ ফ্লিপ ফোর-জি নামের এই নতুন ডিভাইসটিতে ডুয়াল ডিসপ্লে এবং ফোর-জি কানেক্টিভিটিসহ একাধিক আধুনিক ফিচার থাকতে পারে বলে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে।
টেক ওয়ার্ল্ডে নতুন এই ফ্লিপ ফোনটির বিস্তারিত তথ্য সামনে এনেছেন জনপ্রিয় টিপস্টার স্ম্যাশএক্স সিক্সটি। সম্প্রতি বাজারে আসা নকিয়া ২৩৬০ ফ্লিপ ফোনের সঙ্গে নতুন এই ডিভাইসটির ডিজাইনের মিল থাকলেও, সবচেয়ে বড় পার্থক্য থাকছে নেটওয়ার্ক সাপোর্টে। পুরোনো মডেলটিতে যেখানে কেবল টু-জি জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করা যায়, সেখানে নতুন এই এইচএমডি মডেলে ফোর-জি এলটিই ক্যাট ফোর কানেক্টিভিটি মিলবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ইউনিসকের টি ৫১২৭ চিপসেট ব্যবহার করা হতে পারে। সঙ্গে থাকতে পারে ৬৪ মেগাবাইট র্যাম এবং ১২৮ মেগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপের জন্য এতে থাকছে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



