ক্যাশলেস লেনদেনে সাউদার্ন ইউনিভার্সিটিতে বাংলা কিউআর চালু

সংবাদ থেকে
নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করতে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে চালু হয়েছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক দেশ, এক কিউআর; লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যে ‘বাংলা কিউআর ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদ্দাত এবং চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗