সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে বর কনের পিতাকে কারাদণ্ড
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরের পিতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে ৩ হাজার টাকা।
রোববার (১৫ নভেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




