সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে।
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ রয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗