বেপরোয়া ঈগল বাস, পটিয়ায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসফেরত তরুণের
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মো. ফারাজ (২১) নামে এক প্রবাসফেরত তরুণের। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারাজ লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗