পিকাবুর দীর্ঘমেয়াদি অগ্রযাত্রায় অংশীদার হলো এক্স অ্যাঞ্জেল
সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে (Pickaboo) বিনিয়োগ করেছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড (X Angel Limited)। প্রতিষ্ঠানটির এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ডের মাধ্যমে এ বিনিয়োগ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই বিনিয়োগের মাধ্যমে পিকাবুর ব্রিজ রাউন্ডে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলো এক্স অ্যাঞ্জেল লিমিটেড।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


