গাংনী ও কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার
সূত্র: Meherpur Pratidin / অপরাধ

সংবাদ থেকে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ, ১ বোতল ফেনসিডিল, ২ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




