চীনা সরকারি বৃত্তিতে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা
Source: Sarabangla / Education

সংবাদ থেকে
চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ-সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ কর্মসূচিতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস জানায়, এই বৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন।
বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗