কোন ইউপিতে ভোট কবে হবে, তা নির্ধারণে বৈঠকে ইসি

সংবাদ থেকে
ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনে বিশেষ করে, কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সকালে এই বৈঠকে শুরু হয়। এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।
জানা গেছে, আজকের বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়। নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗