পাঁচ ধাপে ইউপি ভোট, কোথায় কবে জানা যাবে বৃহস্পতিবার

সংবাদ থেকে
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তা জানা যাবে আগামী বৃহস্পতিবার। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই সংলাপ শেষ করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি এবং চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি ইউনিয়নে নির্বাচন হবে। পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
