বাড়ি, বাইসাইকেল ও সেলাই মেশিন পেল ধোপাছড়ির ত্রিপুরা পাড়ার বাসিন্দারা

সংবাদ থেকে
দুর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়ির ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের জন্য দেওয়া হলো বসতঘর, বাইসাইকেল ও সেলাই মেশিন। এর পাশাপাশি পড়াশোনা চালিয়ে নিতে বৃত্তি পেয়েছে ৩৬ শিক্ষার্থী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিশেষ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
বিতরণ করা সহায়তার মধ্যে ছিল একটি সেমিপাকা বসতঘর, পাঁচটি বাইসাইকেল ও চারটি সেলাই মেশিন। শিক্ষা বৃত্তি হিসেবে প্রাথমিক পর্যায়ের ১৮ শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১১ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সাত শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
