16 November 2026, 15:07 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বিমার আওতায় যমুনা তীরের লক্ষাধিক মানুষ

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যমুনা নদীর তীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে প্যারামেট্রিক ইনস্যুরেন্সের আওতায় এনেছে সরকার। নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা দেখা দিলে বিমার আওতাভুক্ত এসব মানুষ আর্থিক সহায়তা পাবেন।

সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলার বাসিন্দাদের নিয়ে পরীক্ষামূলকভাবে এ দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই বছর এ কার্যক্রম চলবে। এ সময় নির্ধারিত প্যারামিটার বা সূচক অনুযায়ী বন্যার পরিস্থিতি তৈরি হলে উপকারভোগীদের বিমার অর্থ দেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে আয়োজিত ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানান যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending