খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র স্থাপনে বাংলাদেশ পর্যটন চেয়ারম্যান এর পরিদর্শন ও মতবিনিময় সভা

সংবাদ থেকে
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সম্ভাবনাময় স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
গতকাল রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে পরিদর্শন শেষে উপজেলা হলরুমে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামানের পরিকল্পনায় ধনু নদীর তীরে রসুলপুর ফেরিঘাটে পর্যটন কেন্দ্র, উপজেলা সদরে শিশু পার্ক, সরকারি হোটেল ও রেস্টহাউস নির্মাণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। স্বাগত বক্তব্যে ইউএনও অলিদুজ্জামান সম্ভাব্য স্থানগুলোর সচিত্র ও সমন্বিত লিখিত প্রস্তাবনা পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের হাতে তুলে দেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗