১০ ডিসেম্বরের আগেই দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

সংবাদ থেকে
ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই সব দলের সঙ্গে এই সংলাপ শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, চলতি মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে এই সংলাপ অনুষ্ঠিত হবে। নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সংলাপে দলগুলোর মতামত ও সার্বিক সহযোগিতা চাওয়া হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗