16 November 2026, 16:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

Source: Arthosuchak / Health

সংবাদ থেকে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। দেশটিতে যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) থেকে মালয়েশিয়ার জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির নিয়ন্ত্রণে বা অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন। এ ছাড়া কোনো এজেন্সি কর্মীকে মেডিকেল স্লিপ দেওয়ার পর তিনি অন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তার মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending