১৬ নভেম্বর ২০২৬, ১৬:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১০ মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলি ছুড়ে হুমকি ‘কাফনের কাপড় কিনে রাখিস’

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

১০ মাস ধরে ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল ভূমি ব্যবসায়ী জাফর আহমদের কাছে। দাবি পূরণ না করায় এবার তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এরপর আবার ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব, কাফনের কাপড় কিনে রাখিস।’

রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলি লাগে ভবনের দ্বিতীয় তলার একটি জানালায়। এতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কক্ষে অবশ্য কেউ থাকতেন না।

জাফর আহমদের দাবি, বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে নিয়মিত ফোন করে চাঁদা চাওয়া হচ্ছিল। ফোনে নিজেকে রায়হান পরিচয় দিতেন এক ব্যক্তি। সর্বশেষ গত বুধবারও চাঁদা দাবি করা হয়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর