১৬ নভেম্বর ২০২৬, ১৭:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চট্টগ্রামে রাসমণি ঘাটে আগুনে পুড়ল ৩০ জেলের ঘর

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরীর কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুনে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন বিকেলে পৌনে তিনটার দিকে নিয়ন্ত্রেণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর