ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

সংবাদ থেকে
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়।
তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗