আইসিসি এর সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় সংস্থাটির পরিচালকদের প্রস্তাবের পর তার পুনর্নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।
এই সিদ্ধান্ত জয় শাহর নেতৃত্বের প্রতি আইসিসির আস্থার প্রতিফলন ঘটেছে। বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, দর্শকপ্রিয়তা বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্তকে ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে চাই।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
