18 November 2026, 08:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইজিবাইকচালক সাবেক ছাত্রদল নেতার পাশে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক। তাঁর পরিবারের সহায়তায় ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ জেলা পরিষদের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending