16 November 2026, 21:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

Source: Dainik Purbokone / Health

সংবাদ থেকে

সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) গবেষণায়। কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি থেকে শুরু করে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর নামে কমিশন বাণিজ্য—সব মিলিয়ে স্বাস্থ্য খাতের জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে ছিলেন না। অন্যদিকে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন।

গবেষণার হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উঠে এসেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজির পাওয়া গেছে।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending