16 November 2026, 20:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

Source: Arthosuchak / Economy

সংবাদ থেকে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে মাসে গড়ে ৪১ কোটি ডলার আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া মাত্র চার মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ওই অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয় ছিল ৪৩৯ কোটি ডলার।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending