প্রশ্নফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
Source: Mymensingh Pratidin / Bangladesh

সংবাদ থেকে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে।
আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Original report: Mymensingh Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗