খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, সংসদে অর্থমন্ত্রী

সংবাদ থেকে
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
সংসদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরবর্তী সময়ে এ চিত্রের অবনতি হয়। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায়, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

