16 November 2026, 19:53 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

১৭ কোটি টাকার মেগা প্রকল্প দৃষ্টিনন্দন মৌলভীবাজার জেলা মডেল মসজিদ ফাটল

Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ২০২৩ সালে আওয়ামীলীগ সরকারের শাসনামলে শুরু হয় সরকারি অর্থায়নে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মেগা প্রকল্প দৃষ্টিনন্দন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ। প্রায় আড়াই বছর পর নির্মাণ কাজ সম্পন্ন হয় চলতি বছরের জুনে। এর পর মসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পরের মাসের ৭ জুলাই। উদ্বোধনের দিন থেকেই শুরু হয় জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত সহ ইসলামীক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের আনুষ্ঠানিকতাও। ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইসলামীক সাংস্কৃতিক অনন্য এই স্থাপনাটি উদ্বোধনের পর থেকে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি পুরো জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তবে সম্প্রতি মেগা প্রকল্প উদ্বোধনের চারমাসের মাথায় মসজিদটির বাহিরের অংশের বেশ কিছু স্থানে বিশাল ফাটল দেখা দেয়। ফাটলের দৃশ্য নিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝর বইতে শুরু হয়।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল মনে করেন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজের সঠিক মান বজায় রেখে কাজ করেনি। নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এতে ব্যাপক অনিয়ম হওয়ার ফলেই দ্রুত সময়ের মধ্যে ফাটল ধরা পড়ে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদের দক্ষিণ দিকে দেয়ালের নিচের মাটি সরে যাওয়ার কারণে দেয়াল ফেটে গেছে। টাইলস এর নিচের অংশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া মসজিদের অভ্যান্তরের প্রতিটি কক্ষের দেয়ালেও কিছু না কিছু ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় আগামী ৩ থেকে ৪ বছর পর মসজিদের কাঠামো কততটা ঠিক থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending