‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা

সংবাদ থেকে
ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। সম্প্রতি পরীমনির একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের পর দুই নায়িকার পালটাপালটি অবস্থান বিনোদন জগতে নেটিজেনদের মাঝে জন্ম দেয় নতুন বিতর্কের।
ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে তাকে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেন পরীমনি। এক পোস্টে অভিনেত্রীকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে নানা রকম মন্তব্য করেন এই নায়িকা।
কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয় নেটিজেনদের মাঝে ঝড়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗