চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।’ তবে কী কারণে তাকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
কারা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗