কুলাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

সংবাদ থেকে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুটি চা বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদ, ৬০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং ২১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া থানাধীন লোয়াইউনি ও হিংগাজিয়া চা বাগান এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত কুলাউড়ার লোয়াইউনি চা বাগানের দুর্গামন্ডপ লাইন এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় রিদয় দাস (২৪) নামের এক যুবকের বসতঘরে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের জারে থাকা মোট ১২ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং দুটি প্লাস্টিকের বালতিতে থাকা ৬০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রিদয় দাস ওই এলাকার মৃত রামচন্দ্র দাস ও লছমনিয়া দাসের ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗