16 November 2026, 20:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আড়াই হাজার বছর আগের প্রাচীন পেরুর রহস্যময় ‘শিস দেওয়া মাটির পাত্র’

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

দেখতে সাধারণ একটি পোড়ামাটির পাত্র। বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই যে এর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত ও সুক্ষ্ম কোনো প্রকৌশলবিদ্যা। অথচ এই পাত্রে কিছুটা পানি ঢেলে সামান্য নাড়াচাড়া করলেই ভেতর থেকে ভেসে আসে জীবন্ত পাখি কিংবা বন্য কোনো প্রাণীর ডাক! আশ্চর্যের বিষয় হলো, এই শব্দ সৃষ্টির পেছনে নেই কোনো বিদ্যুৎ, ব্যাটারি, ইলেকট্রনিক সার্কিট বা আধুনিক কোনো যন্ত্র। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার প্রাচীন প্রাক-কলম্বীয় সভ্যতাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ও নিখুঁত প্রকৌশল ব্যবহার করে তৈরি করেছিল এই বিস্ময়কর শিল্পকর্ম, যা বিশ্বজুড়ে ‘হুয়াকো সিলবাদোরেস’ (Huaco Silbador) বা শিস দেওয়া মাটির পাত্র নামে পরিচিত।

প্রাচীন পেরুর প্রখ্যাত মোচে (Moche), চিমু (Chimú) এবং আন্দিজ অঞ্চলের অন্যান্য প্রাচীন জনগোষ্ঠী এই বিশেষ পাত্রগুলোর প্রধান স্রষ্টা ছিল। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণায় দেখা গেছে, এগুলোর আদি উৎপত্তি বর্তমান ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের চোরেরা (Chorrera) সংস্কৃতিতে। খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ বা তারও আগে ইকুয়েডর অঞ্চলে এ ধরনের পাত্রের প্রাথমিক রূপের বিকাশ ঘটেছিল।

পরবর্তীতে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এই প্রযুক্তি পেরুর উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। চিমু ও মোচে সভ্যতার কারিগরেরা একে শিল্পের এক অনন্য উচ্চতায় উন্নীত করেন।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending