১৬ নভেম্বর ২০২৬, ২১:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রূপসায় পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনে ১৫ ব্লকে আলোক ফাঁদ, কৃষকদের ব্যাপক সাড়া

সূত্র: Dainik Purbanchal / বাংলাদেশ

সংবাদ থেকে

এইচ এম রোকন,রূপসা (খুলনা) : আমন ধানের ক্ষতিকারক পোকামাকড় শনাক্তকরণ এবং বিষমুক্ত ও পরিবেশবান্ধব উপায়ে তা দমনের লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি কৃষি ব্লকে একযোগে আলোক ফাঁদ (খরমযঃ ঞৎধঢ়) স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটি, টিএসবি ও ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন মাঠ পর্যায়ে সন্ধ্যার পর একযোগে এ কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়।সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে ফসলের ক্ষেত থেকে প্রায় ১০০ মিটার দূরে অন্ধকার স্থানে বাঁশের খুঁটির সাহায্যে বৈদ্যুতিক বা সৌর বাতি জ্বালিয়ে এবং তার নিচে সাবান-পানি মিশ্রিত গামলা রেখে এই ফাঁদ তৈরি করা হয়। আলোর তীব্রতায় আকৃষ্ট হয়ে ক্ষেতের পোকামাকড় এসে নিচে রাখা সাবান-পানিতে পড়ে আটকা পড়ে।

উপজেলা কৃষি অফিসার তরুন কুমার বালা জানান, আমন ধানের ক্ষেতে বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা (বিপিএইচ), সবুজ পাতাফড়িং, পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা ও গান্ধি পোকাসহ অন্যান্য ক্ষতিকারক পোকার উপস্থিতি এবং আক্রমণের মাত্রা (ঊপড়হড়সরপ ঞযৎবংযড়ষফ খবাবষ) যাচাই করার জন্য এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার পাশাপাশি লেডি বার্ড বিটল, ড্যামসেল ফ্লাই ও মাকড়সার মতো ফসলের উপকারী বন্ধু পোকা’র উপস্থিতিও পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়। এর ফলে অপ্রয়োজনীয় কীটনাশক স্প্রে না করে সঠিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়।একযোগে উপজেলার ১৫টি ব্লকে এ ব্যতিক্রমী কার্যক্রম চলায় শত শত কৃষক স্বত:স্ফূর্তভাবে মাঠে উপস্থিত হয়ে হাতে-কলমে এ প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।

স্থানীয় কৃষকরা জানান, বাজারে রাসায়নিক কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায় এবং মাটি ও পরিবেশের ক্ষতি হয়। সে তুলনায় আলোক ফাঁদ অত্যন্ত সাশ্রয়ী, সহজলভ্য এবং পরিবেশবান্ধব একটি পদ্ধতি। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সরাসরি কৃষকদের এই ফাঁদ তৈরির কৌশল এবং পোকা শনাক্তকরণের নিয়মাবলি প্রদর্শন করেন।কর্মসূচির গুরুত্ব তুলে ধরে উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা আরও বলেন, ফসলে ক্ষতিকর পোকার আক্রমণ অর্থনৈতিক ক্ষতিসীমা অতিক্রম করার আগেই কৃষকদের সচেতন ও সতর্ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপনের ফলে আমরা পুরো উপজেলার আমন ফসলের সার্বিক পরিস্থিতি একসাথে পর্যবেক্ষণ করতে পারছি। এতে করে কৃষকদের অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের প্রবণতা কমবে, উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং ধানের বাম্পার ফলন নিশ্চিত হবে।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর